প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 9, 2025
দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদকঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দিনাজপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দেবে না। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমাদের মনে হয়, সব রাজনৈতিক দলেরই উচিত এই আসনে প্রার্থী না দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা।”
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
নুরুল হক নুর আরও বলেন, “আমরা রাজনীতি করি মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ক্ষমতার জন্য নয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য ও শালীন রাজনীতি অত্যন্ত জরুরি।”
গণসমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।